আসন্ন ৬ নং মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন উপলক্ষে মোঃ শামীম উসমান ভাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নির্বাচনী শোডাউন শুরু করেছেন।
ইতিমধ্যে সাধারণ মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করে পরিচিতি প্রচারণা শুরু করেন শামীম উসমান। প্রচার শোডাউন শেষে শামীম উসমান ভাই বলেন, আমি চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি এলাকার সাধারণ মানুষের কথা ভেবে, এই এলাকার সন্ত্রাস-মাদক ও ভুমিদখল মুক্ত করার লক্ষ্যে কাজ করব। এ সময় তিনি আরও বলেন, আমি এই এলাকার উন্নয়নে গরীব-দুঃখি মানুষদের নিয়ে তাদের পাশে থাকতে চাই। মানবতার সেবায় নিয়োজিত থাকতে চাই। এলাকার সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছি। আশা করি দলীয় মনোনয়ন আমি পাবো ইনশাহ আল্লাহ। নিজেকে ভোট দিয়ে নির্বাচিত করার আহ্বান জানিয়ে শামীম উসমান ভাই বলেন, বিগত দিনে যারা নির্বাচিত হয়েছেন তারা এ ইউনিয়নকে ভালো কিছু উপহার দিতে পারেনি। এবার আমাকে এ নির্বাচনে আপনারা দলমত নির্বিশেষে ভোট দিয়ে বিজয়ী করলে এ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়নের রোল মডেলসহ গরিব-দুঃখী মেহনতি মানুষের কল্যাণে কাজ করবো। এবং মিরপুর ইউনিয়নে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জুয়া বন্ধে কাজ করবো। এ ইউনিয়নের প্রতিটা ওয়ার্ডকে ডিজিটাল ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলবো। এ জন্য সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগীতা কামনা করি। সাংবাদিকদের সর্বশেষ প্রশ্ন জণগনের কল্যাণে আপনার প্রতি কি জানতে চাইলে তিনি বলেন, আমার ইউনিয়নে প্রতিটি মানুষের জন্য সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। জণগনকে সাথে নিয়ে আমার এলাকার রাস্তা-ঘাটের উন্নয়ন, জলাবদ্ধতা দুরীকরণ, পানি নিষ্কাষন, ক্রীড়া- বিনোদনের উন্নতি মাদক নিরাময় করবো ইনশাল্লাহ। তিনি বলেন, অবহেলিত মিরপুরের প্রত্যান্ত এলাকার মুমুর্ষ রোগীর সেবাই আমি একটি এ্যামবুলেন্স ’র ব্যবস্থা করতে চাই। নির্বাচনে নির্বিগ্নে জণগণ যাতে ভোট দিতে পারে সে জন্য প্রশাসনসহ এলাকাবাসীর সহযোগী কামনা করেন।


